• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুরে মীরনগর ও নঙ্গীনাবাড়িতে গণসংযোগ করেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে বিএনপি নেতা খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর গভীর শোক নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক

নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ হলরুমে নাগরপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ রবিউল আওয়াল লাভলু বলেন- ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এ কাজে নিয়োজিত সুপারভাইজার ও গণনাকারীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম করা যাবে না।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় ও দুস্থ নারীদের সহায়তার লক্ষ্যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। তাই প্রকৃত উপকারভোগীরা যেন এ সুবিধা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত নারীরা এ কর্মসূচির আওতায় আসতে পারেন। এ ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ দেওয়া যাবে না।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা