নিজস্ব প্রতিবেদক: আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরনগর ও নঙ্গীনাবাড়ি এলাকায় গণসংযোগ করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা গোলাম।
আজ মঙ্গলবার ১৩ অক্টোবর রাতে তিনি মীরনগর ও নঙ্গীনাবাড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে গোলাম মোস্তফা গোলাম এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের প্রত্যাশা ও মতামত শোনেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তাঁর এ গণসংযোগ স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উক্ত গণসংযোগ কর্মসূচিতে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক কমন রুম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।