• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন- জননেতা মাইনুল আলম খান কনক যুক্তরাজ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুরে মীরনগর ও নঙ্গীনাবাড়িতে গণসংযোগ করেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে বিএনপি নেতা খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর গভীর শোক নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক

শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন- জননেতা মাইনুল আলম খান কনক

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।

আজ ১৬ অক্টোবর শুক্রবার সকালে তাৎক্ষণিক শুভেচ্ছা বার্তায় মাইনুল আলম খান কনক বলেন- “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

জননেতা মাইনুল আলম খান কনক শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে তিনি দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা