নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে নাগরপুর দুয়াজানীতে অবস্থিত সূর্য আইডিয়াল স্কুলের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত মিলাদ মাহফিলে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, নৈতিক ও আদর্শিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে ওঠা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পাশাপাশি সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।