• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন, শেষ মুহূর্তে ব্যানার টানাতে ব্যস্ত প্রার্থী ও কর্মীরা নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে হেবিওয়েট প্রার্থী ঝুটন কুমার সাহার ব্যাপক গণসংযোগ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ সময়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব আহমেদের ব্যাপক গণসংযোগ বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঝুটন কুমার সাহা নাগরপুরে উম্মুল কুরা মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল উদ্বোধন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

বাংলাদেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক / ২২৭ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শপথ গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তাঁর সাংবিধানিক ও আনুষ্ঠানিক দায়িত্বের যাত্রা শুরু করলেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের এই দিনটি দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যুক্ত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা