নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য, নাগরপুর নজরুল সেনার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)।
আজ ১২ অক্টোবর ২০২৬ রোজ মঙ্গলবার এক শোকবার্তায় খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) মরহুম শাহজাহান সাজুর রাজনৈতিক অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন,“শাহজাহান সাজুর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম। তাঁর মৃত্যুতে নাগরপুরের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর অবদান ও স্মৃতি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।
মরহুম শাহজাহান সাজুর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
শোকবার্তায় খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ কঠিন সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি ধারণের তৌফিক কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।