• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা

কাজী মোস্তফা রুমি / ৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাজী মোস্তফা রুমি: শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশেষ করে প্রতিমা তৈরির কাজ শেষ করতে মৃৎশিল্পীরা দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী, এবার দেবীর আগমন হবে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় এবং গমন হবে নৌকায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঘোটকে দেবীর আগমনকে অশুভ এবং নৌকায় গমনকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নাগরপুর উপজেলা শাখার সদস্য সচিব বাবু ঝুটন কুমার সাহা বলেন- দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আমাদের টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু, এমপি মহোদয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে। তাই গত বছরের তুলনায় এবার আরও উৎসাহ-উদ্দীপনা, যথাযথ নিরাপত্তা ও আনন্দের সাথে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাগরপুরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করি নাগরপুরে প্রত্যেকটি পূজামন্ডপে যথাযথ নিরাপত্তা ও আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারবে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমাদের সকল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যথাযথ নিরাপত্তা ও ধর্মীয় নিয়ম নীতি অনুসরণের মধ্য দিয়ে নাগরপুরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশেষভাবে উল্লেখ্য, এবার নাগরপুর উপজেলায় মোট ১৩৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা