• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং ছাত্রদল নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাগরপুর উপজেলা শাখা।

আজ ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল লিখিত বক্তব্যে অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যামিলি কার্ডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

তিনি জানান, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং এতে বিএনপি বা ছাত্রদলের কোনো হস্তক্ষেপ ছিল না।

এ সময় তিনি ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ছাত্রদলের নেতাকর্মী ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

উক্ত সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাকিম মিয়া সহ নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা