• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার পরলোকগমনে সূর্য শিক্ষা পরিবারের শোক নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা আজিজুল ইসলামের মৃত্যুতে নাগরপুর উপজেলা ছাত্রদলের গভীর শোক কাশাদহে গণসংযোগ শেষে এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত নাগরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম টাঙ্গাইল-৬ আসনের এমপি রবিউল আওয়াল লাভলু এর সফল অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় নাগরপুর দুয়াজানী গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

নিজস্ব প্রতিবেদক / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর (কলেজ রোড) বাজারে পাশাপাশি থাকা তিনটি (মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন এবং এভরিডে ফ্যাশন) গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটে নাগরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।দীর্ঘ প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ততক্ষণে তিনটি গার্মেন্টসের দোকানের অধিকাংশ মালামাল সহ ক্যাশে থাকা নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নাগরপুরে কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং নাগরপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা