নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে কেজি প্লে থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত, বাৎসরিক ক্লাস পার্টি, পিঠা উৎসব, মহান বিজয় দিবস উদযাপন এবং সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।