• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার পরলোকগমনে সূর্য শিক্ষা পরিবারের শোক নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা আজিজুল ইসলামের মৃত্যুতে নাগরপুর উপজেলা ছাত্রদলের গভীর শোক

নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ দক্ষিণপাড়ায় গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা গোলাম।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশাদহ দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে তিনি অংশ নেন। এর পূর্বে তিনি কাশাদহ দক্ষিণপাড়া পৌঁছে সেখানে উপস্থিত স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে উক্ত উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দা ও যুব সমাজের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন।

সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনের সভাপতিত্বে সমাজসেবক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, নাগরপুর বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, নাগরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক কমনরুম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, মীরনগর নঙ্গিনাবাড়ি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম, কাশাদহ সূর্যোদয় সবুজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

এছাড়া উক্ত উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম স্থানীয়দের কথা শোনেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা