• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে কর্মসূচি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মোল্লা দিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান রানা, যুবদল নেতা সামছুল আলম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা