• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই-আগস্টের গণআন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

আজ বুধবার (৫ আগস্ট) এক বার্তায় তিনি গণমাধ্যমকে বলেন- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের আদর্শ ও আত্মত্যাগ আমাদেরকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

আমি আজকের এই দিনে জুলাই- আগস্টের গণআন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিবাদ মুক্ত দেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে উদাত্ত আহব্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা