• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
নাগরপুর মীরনগরে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র হতে খাদ্য বান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনি,এমপি এর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুর দুয়াজানী উত্তর পাড়ায় গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর পানানে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয় নাগরপুরের মীরনগরে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার

নাগরপুর মীরনগরে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের মীরনগরে গণসংযোগ ও স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।

আজ ৩ আগস্ট সোমবার রাতে তিনি এই গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এসময় তিনি একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত গণসংযোগ ও মতবিনিময়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মীরনগর এলাকায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সাড়া নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে উপস্থিত নেতাকর্মীরা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা