• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার ৩ আগস্ট ২০২৬ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ভবন গুলোর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

উদ্বোধনকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সলিমাবাদ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত হয়েছে।

এছাড়া সহবতপুর ইউনিয়নের কাজী মৌঃ মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং গয়হাটা ইউনিয়নের গয়হাটা শহীদ শামসউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু বলেন- শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মনোরম শিখন পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফতেখার সারোয়ার ধ্রুব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আতিকুজ্জামান সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম নবা প্রমূখ।

এছাড়াও এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা