• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৬০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নঙ্গিনাবাড়িতে অনুষ্ঠিত সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।

আজ ১৮ জুলাই রোজ শনিবার বিকেল ৩:০০ ঘটিকায় নঙ্গিনাবাড়ি খেলার মাঠে নাগরপুর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে মোঃ শুভ সরকারের সঞ্চালনায় তিনি এই খেলার শুভ উদ্বোধন করেন।

খেলা উদ্বোধনের শুভেচ্ছা বক্তব্যে তিনি আগামী নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণও করেন তিনি।

তিনি এমন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল আয়োজক, পৃষ্ঠপোষক ও ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী দিনেও তিনি এই সকল আয়োজনের সাথে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত ফুটবল খেলায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিপুল সংখ্যক তরুণ সমাজ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর দুই দলের অংশগ্রহণে জমজমাট ফাইনাল ম্যাচ শুরু হয়। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

স্থানীয়দের মতে, নঙ্গিনাবাড়ির এই সুপার ফাইনাল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি অনন্য আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা