• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী-২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৯৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্র জনতার বিপ্লবে স্বৈরশাসন পতনের পর গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটে নির্বাচিত টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি এর সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী-২০২৬ অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৩ জুলাই রোজ শুক্রবার সকাল দশটায় নাগরপুর সরকারি কলেজ মাঠে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল এবং নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম ও সদস্য সচিব মোঃ মনির হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর ধারাবাহিকভাবে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্ব শেষে মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি মহোদয় এবং তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল কে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

উক্ত সংবর্ধনা শেষে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী উক্ত সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্রদল মনোনীত নির্বাচিত সাবেক ভিপি, জিএস সহ সম্পাদক বৃন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের অধীনস্থ সকল ইউনিটের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন কমিটির বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা