• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয় নাগরপুরের মীরনগরে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার নাগরপুরের দুই কৃতি সাংবাদিক বিএমএসএসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক পদে পুননির্বাচিত নাগরপুরের নঙ্গিনাবাড়িতে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরের কাশাদহ গ্রামে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর দক্ষিণ কাঠুরীতে বৈঠকি গানে গণসংযোগ, স্থানীয়দের ব্যাপক সাড়া পেলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সরফরাজ আহমেদ (সরফু)কে বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক এর অভিনন্দন

নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বেকড়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বেকড়া ইউনিয়ন বাজারস্থ ইউনিয়ন জামায়াতে ইসলামী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান-এর সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম। কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অর্থ সম্পাদক মো. মহিদুল ইসলাম, বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাকির হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সালাউদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসাইন বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক পরিবার ও প্রতিটি মানুষ যদি নিয়মিত গাছ লাগায়, তাহলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, “ইসলাম প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, “বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি পরিবেশ রক্ষায় আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করার দিন। যুব সমাজকে বৃক্ষরোপণ আন্দোলনের অগ্রভাগে থেকে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

এ সময় বেকড়া ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা