• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার পরলোকগমনে সূর্য শিক্ষা পরিবারের শোক নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই বাজিমাত; ৩-০ গোলে আর্জেন্টিনার জয়

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: শিরোপা ধরে রাখার মিশন ও বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। 

বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ৫ মিনিটে গোলের সূচনা করেন মেসি। তবে সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এরপর ভয়ঙ্কর হয়ে উঠে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন তিনি।

প্রথমার্ধের ১৭ মিনিটে চোখ ধাঁধানো গোলের পর দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭৬ মিনিটে বাকি দুই গোল করেন আর্জেন্টিনার মহাতারকা।

প্রতিপক্ষের অর্ধ থেকে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করার জন্য সামনে এগিয়ে যান ৩৮ বছর বয়সী মেসি। দ্রুতগতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে শুটিং রেঞ্জে পৌঁছে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে করা চোখ ধাঁধানো গোলে সবাইকে অবাক করেন আর্জেন্টাইন মহাতারকা।

এরপর ৬০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা বল পাঠান এমিলিয়ানো মার্তিনেজ। বলটি গিয়ে পৌঁছায় অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের কাছে, যিনি বক্সের বাইরে থেকে নিচু শট নেন। সহজ বলটি ধরতে গিয়ে ভুল করেন গোলরক্ষক লুকা জিদান।

হাত ফসকে বল সামনে চলে এলে সুযোগের সদ্ব্যবহার করেন মেসি। ঠান্ডা মাথায় বল জালের নিচের কোণে পাঠিয়ে দেন। ফলে আর্জেন্টিনার লিড আরও বাড়ে, আর জোড়া গোল পূর্ণ করেন মেসি।

৭৬ মিনিটে আক্রমণের সূচনা করেন মেসি নিজেই। বাম প্রান্তে থাকা নিকোলাস গঞ্জালেসকে বল দিয়ে দ্রুত বক্সের কিনারায় চলে যান তিনি। গঞ্জালেজের কাছ থেকে বল ফেরত পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নেন মেসি। এরপর নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণে।

এর মধ্য দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা, আর ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত মেসির দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা