• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার পরলোকগমনে সূর্য শিক্ষা পরিবারের শোক নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা আজিজুল ইসলামের মৃত্যুতে নাগরপুর উপজেলা ছাত্রদলের গভীর শোক কাশাদহে গণসংযোগ শেষে এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত নাগরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম টাঙ্গাইল-৬ আসনের এমপি রবিউল আওয়াল লাভলু এর সফল অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় নাগরপুর দুয়াজানী গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক

নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগস্ট-২০২৬ মাসের সামগ্রিক পুলিশিং কার্যক্রম মূল্যায়নে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন নওগাঁ জেলার একজন মেধাবী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নাগরপুর পাইশানার কৃতিসন্তান মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম ।

রাজশাহী রেঞ্জের সুযোগ্য ডিআইজি মোঃ আশিক সাঈদ-এর নিকট থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সামগ্রিক পুলিশিং কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ অর্জনের জন্য ওসি মোঃ খোরশেদ আলম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলেন তাঁর এই অর্জনের পেছনে স্ত্রী-সন্তান, পিতা-মাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কর্মস্থলের সহকর্মী, সিনিয়র কর্মকর্তাদের অনুপ্রেরণা এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি মনে করেন, রিজিক ও সম্মানের মালিক মহান আল্লাহ; তাঁর রহমত ও বরকতেই এই অর্জন সম্ভব হয়েছে।

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে এই স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, সততা ও উদ্যমের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা