• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত নাগরপুরের নন্দপাড়ায় নদীভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ সারাংপুর বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ রতন এর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী-২০২৬ নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত  নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুর-দেলদুয়ারের বিদ্যুৎ সংকট সমাধানে সক্রিয় এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো মেম‍োরিয়াল ট্রাস্টের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

আন্তর্জাতিক ডেস্ক / ১৪১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ডের সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন ২০২৬ স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে যুক্তরাজ্যের একটি অভিজাত রেস্তোরাঁয় আরাফাত রহমান কোকো মেম‍োরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে অবদানের স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর স্মৃতি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা শেষে ২০২৫ সালে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্টের উপর শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিএনপির আদর্শে বিশ্বাসী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক গণমাধ্যমকে বলেন- বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মরহুম আরাফাত রহমান কোকোর অবদান অবিস্মরণীয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তিনি আমৃত্যু চেষ্টা করেছেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর স্মৃতিকে ধারণ করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা