আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ডের সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন ২০২৬ স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে যুক্তরাজ্যের একটি অভিজাত রেস্তোরাঁয় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে অবদানের স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর স্মৃতি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা শেষে ২০২৫ সালে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্টের উপর শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিএনপির আদর্শে বিশ্বাসী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক গণমাধ্যমকে বলেন- বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মরহুম আরাফাত রহমান কোকোর অবদান অবিস্মরণীয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তিনি আমৃত্যু চেষ্টা করেছেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর স্মৃতিকে ধারণ করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097.
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.