• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক নাগরপুরে রান্নার সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে- জননেতা মাইনুল আলম খান কনক সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর সদরের বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম নাগরপুর সদরে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন- জননেতা মাইনুল আলম খান কনক

নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। উপজেলার ১৩৯টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক।

তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব নিয়ে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করায় নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলার প্রতিটি পূজামণ্ডপে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।

ইউএনও লিখন বণিক দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও নাগরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার এই বন্ধন অটুট রেখে নাগরপুরের সব ধর্মের মানুষ আগামীতেও মিলেমিশে বসবাস করবেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা