• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত নাগরপুরের নন্দপাড়ায় নদীভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ সারাংপুর বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ রতন এর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী-২০২৬ নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত  নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুর-দেলদুয়ারের বিদ্যুৎ সংকট সমাধানে সক্রিয় এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

নাগরপুরে ন্যাক্কারজনক অভিযোগ: প্রতিবন্ধী নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৪১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমাজের সবচেয়ে অসহায় একজন নারীর ওপর এমন নৃশংস ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর-পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই গ্রামের আবুল হাসেমের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা। ঘটনার পর তার মা রোজিনা বেগম বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রোজিনা বেগম তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়ির পাশের ধানের খোলায় কাজ করছিলেন। একপর্যায়ে মেয়েটি ধান নিয়ে বাড়ির দিকে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ফিরে না আসায় উদ্বিগ্ন মা তাকে খুঁজতে বের হন। বাড়ির পাশের একটি জমির আইলে গিয়ে তিনি প্রতিবেশী সাজ্জাদের ছেলে মো. শাকিব (২২) তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করতে দেখেন। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, মেয়েটির মানসিক ও বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতার সুযোগ নিয়েই এ ঘটনা ঘটানো হয়েছে। তারা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নাগরপুর জুড়ে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সচেতন মহল বলছে, সমাজের সবচেয়ে অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মানবিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান- ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন- অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা