• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline
নাগরপুরের নন্দপাড়ায় নদীভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ সারাংপুর বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ রতন এর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী-২০২৬ নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত  নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুর-দেলদুয়ারের বিদ্যুৎ সংকট সমাধানে সক্রিয় এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাগরপুরে মরহুম শিক্ষক আব্দুল হাকিম মিয়ার পরিবারের হাতে অবসর ভাতার অর্থ তুলে দিল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মো. আব্দুল হাকিম মিয়ার পরিবারের হাতে অবসর ভাতার অর্থ তুলে দিয়েছে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

আজ ২৩ মে রোজ শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম শিক্ষকের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে এ অর্থ হস্তান্তর করা হয়।

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক ও শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কেতাব আলী এর সভাপতিত্বে সদস্য সচিব ও বেকড়া বিশ্বেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কোহিনুর মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ উদ্দিন, ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা, খাস-শাহজানী এম.এ. করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আঃ হাকিম মিয়া সহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন সহকর্মীর আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

ভবিষ্যতেও শিক্ষকদের যেকোনো প্রয়োজনে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি দল-মত নির্বিশেষে পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা