• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

সারাংপুর বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ রতন এর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২১২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সারাংপুর বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মীর আবুল কালাম আজাদ রতন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা, সংযোগ সড়ক স্থাপন, খেলার মাঠের সংস্কার, বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার চলমান কাজের অগ্রগতি, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন বলেন- শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উপস্থিত ব্যক্তিরা বিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা