• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
নাগরপুরের নন্দপাড়ায় নদীভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ সারাংপুর বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ রতন এর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত নাগরপুরে উপজেলা ও কলেজ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী-২০২৬ নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত  নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুর-দেলদুয়ারের বিদ্যুৎ সংকট সমাধানে সক্রিয় এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাগরপুরে হঠাৎই তীব্র লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে বৃদ্ধ ও শিশু

নিজস্ব প্রতিবেদক / ১৪১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কয়েকদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট ও ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, দিনে বহুবার বিদ্যুৎ আসা-যাওয়ার পাশাপাশি রাতেও দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের কষ্ট চরমে পৌঁছেছে। প্রচণ্ড গরমে ঘুমাতে না পেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। অনেক এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও মোবাইল চার্জ দিতে সমস্যা দেখা দিয়েছে।

এছাড়া নাগরপুরে প্রায় প্রতি সপ্তাহের একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রক্ষণাবেক্ষণের দোহাই দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পাশাপাশি একটু জোরে বাতাস হলেই থাকে না দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, সামনে পবিত্র ঈদুল আযহা। এ সময়ে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে কাজ ব্যাহত হচ্ছে।

পাশাপাশি ঈদুল আযহার এই সময়ে প্রতিবছরই রাতে প্রত্যেকটি দোকান ও বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে। বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে রাতের বেলায় দোকান ও বিপণী বিতানগুলোতে ক্রেতার সংখ্যা নেই বললেই চলে।

এভাবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দিনের স্বাভাবিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে পাশাপাশি ইন্টারনেট সেবা ও অনলাইনভিত্তিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এছাড়া বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

এ বিষয়ে নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করলে তারা গণমাধ্যমকে বলেন- চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ কম থাকায় এরকম লোডশেডিং হচ্ছে। আশা করি অতি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা