• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামীসহ বড় ভাই গ্রেফতার, ভিকটিম উদ্ধার

Reporter Name / ৪৪৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোঃ সোহেল মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ চকশ‍্যামরামপুর এলাকায় চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ লাল মিয়া একজন কৃষক। তার মেয়ে রাবিয়া আক্তার সনি (১৫) স্থানীয় সাহেবিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে আমাদের নিজ বসতবাড়িতে ফেরার পথে আকাশ(২৫)সহ ৩-৪ জন ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে মোটরসাইকেল যোগে আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করিয়া কোথায় যেন নিয়া যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা লাল মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা নং-৭৬ (তারিখ: ২৪/০৪/২০২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় রুজু করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।
মামলার তদন্তভার এসআই (নিঃ) আব্দুল রহিম ও সহযোগী এএস আই জুলহাস উদ্দিন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪ মে ২০২৬ তারিখ কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় হইতে অভিযান চালিয়ে মামলার মূল আসামীসহ বড়ভাই সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ভিকটিম রাবিয়া আক্তার সনিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামীঃ আকাশ মিয়া(২৫) বড় ভাই
মোঃ সোহেল মিয়া (৩০) উভয় পিতা-মোঃ মজিদ ওরফে মইজ্জা মিয়া, উভয় সাং-চক শ্যামরামপুর পরাণগঞ্জ ইউনিয়ন থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
ভিকটিমঃ রাবিয়া আক্তার সনি (১৫) পিতা: মোঃ লাল মিয়া, মাতা মোছাঃ সাবিরননেছা, সাং- চক শ্যামরামপুর থানা- কোতোয়ালী জেলা ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা