• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপষহীন নেতৃত্বের প্রতীক- মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর আলোকদিয়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর পানান নয়াপাড়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম যুক্তরাজ্যে সিলেট-১ আসনের এমপি কামরুজ্জামান ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগরপুর পাইশানার কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ টাঙ্গাইল জেলা বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: কাজী মোস্তফা রুমি সভাপতি ও সোহেল রানা সাধারণ সম্পাদক

ভোগের প্রচ্ছদে সৌদি রাজকন্যা

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন সৌদি রাজকন্যা। ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এমনি একটি ছবিতে মডেল হয়েছেন সৌদি রাজকন্যা হায়ফা বিনতে আবদুল্লাহ আল সৌদ। আর এ নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক। ম্যাগাজিনটি এমনই এক সময়ে রাজকন্যার ছবি প্রকাশ করল-যখন সৌদিতে নারী আন্দোলনকারীদের ব্যাপকভাবে ধর-পাকড় চলছে। খবর দ্য গার্ডিয়ান।

প্রচ্ছদের ছবিতে দেখা গেছে, একটি লাল রঙের হুড খোলা গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন রাজকন্যা। তার পরনে ছিল সাদা রঙের পোশাক, হাতে চামড়ার কালো দস্তানা এবং পায়ে হাই হিল জুতা। আরব অঞ্চলে ভোগ ম্যাগাজিনের যে সংস্করণ প্রকাশ করা হয়, শুধু তাতেই দেখা গেছে রাজকুমারীকে। আরবের জুন সংস্করণে এ ছবিটি প্রকাশ করা হয়।

‘নতুনত্বে বিশ্বাসী সৌদি নারীদের’ উদ্দেশ্যে প্রচ্ছদটি উৎসর্গ করা হয়। পাশাপাশি, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছে ম্যাগাজিনটি। যুবরাজ ‘কঠোর রক্ষণশীল’ বলে পরিচিত সৌদি আরবের কঠোর সামাজিক বিধি-নিষেধ একের পর এক শিথিল করে দিচ্ছেন। ধর্মীয় পুলিশদের ক্ষমতাও খর্ব করেছেন তিনি।

ভোগ ম্যাগাজিনকে সৌদি রাজকন্যা জানান, আমাদের দেশে কিছু রক্ষণশীল আছেন যারা পরিবর্তনে ভয় পান। এমন অনেক মানুষ শুধু এ জন্যই পরিচিত। ব্যক্তিগতভাবে প্রবল আগ্রহের সাথে আমি এ ধরনের পরিবর্তনকে সমর্থন করি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্রচ্ছদের ছবিটি পশ্চিমাঞ্চলীয় জেদ্দা শহরের বাইরে একটি মরুভূমিতে তোলা। তবে ছবিটি নিয়ে সমালোচনা করেছেন প্রচার কর্মীরা। এসব প্রচার কর্মীরা মে’তে আটক হওয়া ১১ জন সক্রিয় অধিকার কর্মীকে আটকের বিরোধিতা জানিয়ে আসছেন। আটককারী নারীরা বেশিরভাগই বিভিন্ন অধিকার সংস্থার হয়ে কাজ করছিলেন।

সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার দেয়া এবং পুরুষদের অভিভাবকত্ব-ব্যবস্থার অবসান চেয়ে তারা আন্দোলন করছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, আটক নারীদের মধ্যে চারজনকে মুক্তি দেয়া হলেও অন্যদের বিষয়ে কিছু জানা যায়নি। তবে পশ্চিমা মদদপুষ্ট গণমাধ্যম বলছে, আটককৃতরা দেশদ্রোহী ও দূতাবাসের চর।

অনেক ইন্টারনেট ব্যবহারকারীই যেন সৌদি রাজকন্যার এ দুঃসাহসী উদ্যোগ মেনে নিতে পারছেন না। তারা সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সোচ্চার হয়ে উঠেছেন। অনেকেই তাদের পোস্ট করা ছবিতে, ফটোশপের মাধ্যমে প্রচ্ছদের ছবিতে আটককৃতদের ছবি জুড়ে দিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরবে আন্দোলনকারী ও অধিকারকর্মীদের ওপর চালানো এই ধরপাকড়ে বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। এতে করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুত সংস্কার কার্যক্রমের সীমাবদ্ধতা প্রকাশিত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা