১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩২| গ্রীষ্মকাল|
Title :
নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 69 Time View

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুরে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ছাত্রদল। স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু, এমপির নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রগুলোতে আগত পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানীয় বিতরণ করা হয়েছে।

আজ ২১ এপ্রিল ২০২৬ রোজ মঙ্গলবার সকালে বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে অভিভাবকদের। তীব্র তাপদাহের জন্য আগত অভিভাবকদের অনেক কষ্ট করতে হবে। এমন পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু, এমপির নির্দেশনায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে এসে তাদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন, যা উপস্থিত অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দেয়।

নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির এর নেতৃত্বে উক্ত পানীয় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা যুবদলের সদস্য মোঃ শামসুল ইসলাম, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ মুস্তাকিম মিয়া, রাসেল হোসেন হৃদয় প্রমুখ।

এছাড়াও নাগরপুর উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category