১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৯:০৭| গ্রীষ্মকাল|
Title :
নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

শরীয়তপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নাসির উদ্দীন কালুর সঙ্গে আলী আজগর কাজীর সৌজন্য সাক্ষাৎ

শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬,
  • 82 Time View

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি, শরীয়তপুর জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আলী আজগর কাজী। এ সময় তিনি নেতৃবৃন্দ নিয়ে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকারে শরীয়তপুর জেলার উন্নয়ন, স্থানীয় সমস্যা সমাধান, কৃষিখাতের অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উভয়েই জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

এব্যাপারে মোঃ আলী আজগর কাজী বলেন, জেলার অবকাঠামোগত উন্নয়ন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং শিক্ষা খাতে আরও বিনিয়োগ সময়ের দাবি। তিনি নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে শরীয়তপুরে উন্নয়নের নতুন ধারা সূচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে, প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অপরিহার্য। তিনি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, মোঃ আলী আজগর কাজী দীর্ঘদিন ধরে সমাজসেবা, ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছেন। স্থানীয় পর্যায়ে তার বিভিন্ন মানবিক উদ্যোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময় জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category