• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Headline
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক সহবতপুরে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মানিকের বিশাল মোটরবাইক শোভাযাত্রা সলিমাবাদে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের মতবিনিময় নাগরপুর পানানে ৪৬তম মহাপবিত্র ওরশ মোবারকের ৯ম দিনে প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম তৃতীয় দিনের মতো সলিমাবাদের তেবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মাত্র ৪ ভোটের ব্যবধানে বাজিমাত, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হলেন রাজিব আহমেদ নাগরপুরে রাতভর গণসংযোগে ব্যস্ত সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক রাজিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ

সলিমাবাদে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের মতবিনিময়

কাজী মোস্তফা রুমি / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কাজী মোস্তফা রুমি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, সফল সংগঠক, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সলিমাবাদে তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জননেতা মাইনুল আলম খান কনকের সভাপতিিত্বে সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় সভায় আসন্ন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রার্থীদের পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক অবস্থান এবং নির্বাচনী পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত প্রার্থীরা নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন। সেইসাথে টাঙ্গাইল-৬ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি মহোদয়ের দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে ফলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি মতবিনিময়ে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা আগামী নির্বাচনে সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কোন হাইব্রিড নেতা বা অন্য কোন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হতে দলে যোগদান করা ব্যক্তিকে সমর্থন না দেওয়ার জন্য নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন পল, সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হাবিব খান তালুকদার, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক মোঃ শফিদুল ইসলাম মনি, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য মোঃ সুমন শিকদার, সলিমাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান পারভেজ উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় সলিমাবাদ ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা