নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মানিকের উদ্যোগে বিশাল মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সহবতপুরের জাঙ্গালিয়ায় নিজ বাসভবন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মোটরবাইকের বিশাল বহর নিয়ে সহবতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তিনি ও তাঁর সমর্থকরা।
শোভাযাত্রাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সড়কে মোটরবাইকের দীর্ঘ সারি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। এ সময় আবুল কাশেম মানিকের সমর্থকরা তাঁর পক্ষে প্রচারণায় অংশ নেন।
স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ মোটরবাইক শোভাযাত্রায় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।