• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Headline
নাগরপুর পানানে ৪৬তম মহাপবিত্র ওরশ মোবারকের ৯ম দিনে প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম তৃতীয় দিনের মতো সলিমাবাদের তেবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মাত্র ৪ ভোটের ব্যবধানে বাজিমাত, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হলেন রাজিব আহমেদ নাগরপুরে রাতভর গণসংযোগে ব্যস্ত সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক রাজিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন, শেষ মুহূর্তে ব্যানার টানাতে ব্যস্ত প্রার্থী ও কর্মীরা নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

নাগরপুর পানানে ৪৬তম মহাপবিত্র ওরশ মোবারকের ৯ম দিনে প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পানান গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী বোস্তামি দরবার শরীফে ৪৬তম মহাপবিত্র ওরশ মোবারকের ৯ম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব কারা নির্যাতিত, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা গোলাম।

তিনি ওরশ মোবারকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দরবার শরীফের ভক্ত, আশেকান ও মুরিদানদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

ওরশ মোবারকে পৌঁছানোর পূর্বে তিনি একটি মোটরবাইক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মোটরবাইক শোভাযাত্রাটি নাগরপুর কলেজ রোড থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উক্ত অনুষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক কমন রুম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, কাশাদহ এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফ আহমেদ, মিজানুর রহমান, মতিয়ার রহমান, দুয়াজানি থেকে শুকুর মিয়া, মেহের আলী, মোঃ শফিকুল ইসলাম, নুর ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন, সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ প্রমুখ

পবিত্র ওরশ মোবারক উপলক্ষে দরবার শরীফে ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত ওরশ মোবারকের আজকের অনুষ্ঠানে শহীদে কারবালা নাটক পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা