নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই-বোন সহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
আজ ২১ অক্টোবর ২০২৬ বুধবার বিজয়া দশমীর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান নিশ্চিত করার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধন অটুট থাকুক- এটাই আমার প্রত্যাশা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও বিজয়ার শুভবার্তা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।
পরিশেষে তিনি দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই-বোন সহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।