• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে মাদকাসক্ত ছেলের শিলপাটার আঘাতে বাবার করুণ মৃত্যু যুক্তরাজ্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে বিদায়ী অভ্যর্থনা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর দুয়াজানীতে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম রাজনীতি, পরিবেশ আন্দোলন ও মডেলিংয়ে মেঘনা আলমের বহুমাত্রিক পথচলা নাগরপুর সদর বাজার বণিক সমিতির নির্বাচনের প্রস্তুতি, শুরু হলো ভোটার হালনাগাদ নাগরপুরে কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময় নাগরপুর কাশাদহে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ নাগরপুর মীরনগরে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৩ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলু-এর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৩০ আগস্ট) কাঠুরি হাফিজিয়া মাদ্রাসায় নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা যুবদলের সদস্য শামসুল আলম, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক মোস্তাকিম মিয়া, রাসেল হোসেন হৃদয়, উপজেলা ছাত্রদলের সদস্য রাহাত মিয়া প্রমুখ।

এছাড়াও উক্ত দোয়া মাহফিলে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের নেতাকর্মী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুর-দেলদুয়ারের সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতার খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এসময় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তিনি অতি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে এসে নাগরপুর দেলদুয়ারের উন্নয়ন কর্মকান্ডে পুনরায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত সকলে মহান আল্লাহ তাআলার নিকট মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।

এছাড়াও উক্ত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যান কামনা করেও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা