• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
রাজনীতি, পরিবেশ আন্দোলন ও মডেলিংয়ে মেঘনা আলমের বহুমাত্রিক পথচলা নাগরপুর সদর বাজার বণিক সমিতির নির্বাচনের প্রস্তুতি, শুরু হলো ভোটার হালনাগাদ নাগরপুরে কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময় নাগরপুর কাশাদহে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ নাগরপুর মীরনগরে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম দাপ্তরিক দিন নাগরপুর পানানে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন

নাগরপুরে কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সমিতির সভাপতি গোলাম মোস্তফা গোলাম।

আজ ২৭ আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতালির সঞ্চালনায় মতবিনিময়কালে নাগরপুরের শিক্ষা ব্যবস্থা, কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর বিভিন্ন সমস্যা, শিক্ষক-শিক্ষিকাদের নানা প্রত্যাশা এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উক্ত মতবিনিময় সভায় সমিতির সভাপতি ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম বলেন- একটি সমৃদ্ধ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্ডারগার্টেন সহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, নাগরপুর সদর ইউনিয়নের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

মতবিনিময় সভায় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গোলাম মোস্তফা গোলামের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা