• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline
নাগরপুর সদর বাজার বণিক সমিতির নির্বাচনের প্রস্তুতি, শুরু হলো ভোটার হালনাগাদ নাগরপুরে কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময় নাগরপুর কাশাদহে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ নাগরপুর মীরনগরে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম দাপ্তরিক দিন নাগরপুর পানানে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন মন্ত্রিসভায় নতুন ছয় মুখ, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

নাগরপুর সদর বাজার বণিক সমিতির নির্বাচনের প্রস্তুতি, শুরু হলো ভোটার হালনাগাদ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন নাগরপুর সদর বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর নির্দেশনায় এ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে নাগরপুর মেইন রোড রিকশা স্ট্যান্ড থেকে উক্ত ভোটার হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত আলী।

এসময় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন- সদর বাজারের ব্যবসায়ীদের সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে এ হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি আসন্ন নির্বাচনকে আরও সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ায় সদর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা প্রণয়ন সম্ভব হবে এবং এর ভিত্তিতে বণিক সমিতির নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।

উক্ত ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান মিন্টু, সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, নাগরপুর ইউপি সদস্য বরুণ কুমার সাহা সাগর প্রমূখ।

এছাড়াও নাগরপুর বাজার বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা