নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহে গণসংযোগ করেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।
আজ ২৬ আগস্ট বুধবার সন্ধ্যায় তিনি এই গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পাশাপাশি তিনি একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত গণসংযোগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।