• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু’কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপষহীন নেতৃত্বের প্রতীক- মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর আলোকদিয়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর পানান নয়াপাড়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম যুক্তরাজ্যে সিলেট-১ আসনের এমপি কামরুজ্জামান ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগরপুর পাইশানার কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম

কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু’কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

কাজী মোস্তফা রুমি / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় উপদেষ্টা, দৈনিক তাজা খবর-এর ব্যবস্থাপনা সম্পাদক, প্রযোজক ও বিশিষ্ট সমাজসেবিকা এ্যাড. শাহিদা রহমান রিংকু’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বিটিএসএফ-এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিটিএসএফ-এর সভাপতি খোরশেদ আলম হেলালী সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে কক্সবাজারে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, আসমির সুপার শপ অ্যান্ড শপিং জোন বিডি’র ম্যানেজিং ডিরেক্টর তানজিনা ইসলাম শর্মী, চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, কক্সবাজারের মোহাম্মদ সেলিম সহ বিটিএসএফ নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের কার্যক্রম আরও বেগবান করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।

এসময় এ্যাড. শাহিদা রহমান রিংকু বলেন, “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখাও একজন সাংবাদিকের দায়িত্ব।”

এসময় খোরশেদ আলম হেলালী বলেন, এ্যাড. শাহিদা রহমান রিংকু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা ও আন্তরিক সহযোগিতা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা