• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয় নাগরপুরের মীরনগরে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার নাগরপুরের দুই কৃতি সাংবাদিক বিএমএসএসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক পদে পুননির্বাচিত নাগরপুরের নঙ্গিনাবাড়িতে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরের কাশাদহ গ্রামে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর দক্ষিণ কাঠুরীতে বৈঠকি গানে গণসংযোগ, স্থানীয়দের ব্যাপক সাড়া পেলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সরফরাজ আহমেদ (সরফু)কে বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক এর অভিনন্দন

কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দেলদুয়ার (টাঙ্গাইল)প্রতিনিধি: / ১০৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: জেলা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের অবহেলায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত তহবিল ফেরত গেছে। ফলে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন বিভাগ। জরুরি সংস্কার ও মেরামত কাজ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন গত ২১ জুন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত পত্র পাঠিয়ে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।

পত্রে উল্লেখ করা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আওতাধীন স্বাস্থ্য স্থাপনাগুলোর বিভিন্ন জরুরি মেরামত কাজের জন্য বারবার চাহিদাপত্র পাঠানো হলেও যথাসময়ে কাজ করা হচ্ছে না। ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংস্কার কাজ না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
পত্রে আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় গত বছরের ২ জুলাই থেকে তিনি কনফারেন্স কক্ষে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। প্রায় ১০-১১ মাস ধরে একাধিকবার তাগিদ দেওয়ার পরও অফিস কক্ষের সংস্কার কাজ শুরু হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কাজের মধ্যে রয়েছে হাসপাতালের অভ্যন্তরীণ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পুরাতন ভবনের জলছাদ নির্মাণ, নতুন দুটি কক্ষ নির্মাণ, নিরাপত্তা প্রাচীর উঁচুকরণ ও মেরামত, অভ্যন্তরীণ সড়ক সংস্কার, রাস্তার ল্যাম্পপোস্ট প্রতিস্থাপন, বৈদ্যুতিক লাইন মেরামত, স্টোর রুমের ফ্লোর টাইলস ও রংকরণ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক কোয়ার্টার সংস্কার।
এছাড়া উপজেলার দেওজান ও দুল্যা উপস্বাস্থ্য কেন্দ্রের মেরামত এবং সীমানা প্রাচীর নির্মাণ কাজও জরুরি ভিত্তিতে সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

সূত্রে আরও জানা যায়, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য বিভাগের সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্যও জানতে চেয়েছেন।

এ অবস্থায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার ও মেরামত কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী (স্বাস্থ্য) মো. সাইদুর রহমান বলেন, এ অর্থবছরের জন্য যে বরাদ্দটি এসেছিলো তা নির্ধারিত সময়ে না আসায় দরপত্র আহবান করা সম্ভব হয়নি। মাত্র ৭-৮ দিন আগে বরাদ্দটি আসে। এ স্বল্প সময়ের মধ্যে দরপত্র আহবান করে কাজ সম্পাদন করা সম্ভব নয়। যার কারণে তহবিল ফেরত দিতে হয়েছে। অবহেলা নয় জুন ক্লোজিং জটিলতার কারণে বাধ্য হয়েই তহবিল ফেরত দিতে হয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জ জানান, আগামি দিন আমাদের জেলা স্বাস্থ্য বিভাগের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা