• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার পরলোকগমনে সূর্য শিক্ষা পরিবারের শোক নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে মাদক নির্মূল এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক কারবারি, চাঁদাবাজি, জালনোট চক্র এবং যানজট নিরসনে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন এর সভাপতিাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূলে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ, জালনোট প্রতিরোধ, চামড়া পাচার রোধ এবং সড়ক ও হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ আদালতের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার বিষয়েও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা