• রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
নাগরপুর-দেলদুয়ারের বিদ্যুৎ সংকট সমাধানে সক্রিয় এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি হাসি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি: বিটিএসএফ মহাসচিব শাওন নাগরপুরের দুয়াজানী নিজ গ্রামে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাইলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ

নাগরপুরে অনুষ্ঠিত হলো উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন’২৬: সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরশেদ আলী

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক মেয়াদী নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন’২৬।

আজ ২১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার নাগরপুর মহিলা কলেজে সকাল ৯:০০ টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৩:০০ টা পর্যন্ত উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী ভোটগ্রহণে প্রার্থীদের সমর্থক ও ভোটারদের মাঝে ছিল উৎসবের আমেজ। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ভোটকেন্দ্রে শিক্ষক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিতে সভাপতি একজন, সহ-সভাপতি পাঁচজন ও সাধারণ সম্পাদক একজন সহ সর্বমোট ১৪ টি পদ রয়েছে।

এর মধ্যে সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে সাত জন ও সাধারণ সম্পাদক পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাকি সাতটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ ভোটারদের প্রাপ্ত ভোটে ২৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এবং ২১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরশেদ আলী।

পাশাপাশি ৩৭৪ ভোট পেয়ে আনিসুর রহমান ১নং সহ-সভাপতি , ৩২৭ ভোট পেয়ে আসাদুজ্জামান আনসারী ২ং সহ-সভাপতি, ৩১৭ ভোট পেয়ে সুলতান বাদশা ৩নং সহ-সভাপতি , ৩০৯ ভোট পেয়ে মনির হোসেন ৪নং সহ-সভাপতি, ২৯২ ভোট পেয়ে মোহাম্মদ আলী ৫নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে সকলের উপস্থিতিতে নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু,এমপি এর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, নাগরপুর দেলদুয়ারের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি মহোদয়ের নির্দেশক্রমে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পরে হলেও নাগরপুর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনটি অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভোটাররা বলেন, দীর্ঘদিন পর এমন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলো। এতে আমরা সত্যিই আনন্দিত।

পাশাপাশি অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হওয়ায় শিক্ষক সমাজে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলার শিক্ষাঙ্গনে এ নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সকলেই আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে নাগরপুরের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা