• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি হাসি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি: বিটিএসএফ মহাসচিব শাওন নাগরপুরের দুয়াজানী নিজ গ্রামে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাইলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম

বর্ণাঢ্য আয়োজনে নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৯ মে রোজ মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু-এর সহধর্মিণী এবং নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আঃ মমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা