• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার পরলোকগমনে সূর্য শিক্ষা পরিবারের শোক নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

টাঙ্গাইলে চেক ডিজঅনার মামলায় আসামির এক বছরের কারাদণ্ড, সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চেক ডিজঅনার মামলায় আরিফ মিয়া নামের এক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১১ মে) টাঙ্গাইলের যুগ্ম দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। মামলার সময় আসামি পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটি ছিল এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত। মামলার বাদী মোঃ রাজিব ভূইয়া, পিতা হাজী খোরশেদ ভূইয়া, সাং- ডুবাইল, ডাকঘর জামুর্কী, উপজেলা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। অপরদিকে আসামি আরিফ মিয়া, পিতা সাত্তার খাঁন, সাং- শান্তিনগর, ডাকঘর তামাবিল, উপজেলা গোয়াইনঘাট, জেলা সিলেট।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে আসামি আরিফ মিয়া বাদীর নিকট থেকে ৩৪ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে পাওনা টাকা পরিশোধের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড, তামাবিল শাখার একটি চেক প্রদান করেন। কিন্তু চেকটি ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা ডিজঅনার হয়।
এ ঘটনায় ১২ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেননি। পরে বাদী মোঃ রাজিব ভূইয়া টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি সিআর ৭০৬/২৩ এবং দায়রা নং- ১৬২১/২৫ হিসেবে বিচারাধীন ছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে এক বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা