• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে- জননেতা মাইনুল আলম খান কনক সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর সদরের বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম নাগরপুর সদরে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন- জননেতা মাইনুল আলম খান কনক যুক্তরাজ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৬ দিনে টেকনাফে ৪০ মাদক কারবারী আটক

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বিগত ৬ দিনে কক্সবাজারের টেকনাফে ৪০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
গেল শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ধৃতদের মধ্যে ১০ টি মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘বন্দুকযুদ্ধ ও বিশেষ অভিযানের কারণে মাদককারবারীরা এখন টেকনাফে নেই। তারপরও আমরা চিহ্নিত ও স্বীকৃত মাদক কারবারীদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছি।’

‘যারা ইয়াবার টাকায় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’-যোগ করেন রনজিত কুমার বড়ুয়া।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মে) ১ হাজার ইয়াবাসহ টেকনাফের কুলালপাড়ার মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এদিনই তাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা