• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
টাঙ্গাইলের নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপষহীন নেতৃত্বের প্রতীক- মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর আলোকদিয়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর পানান নয়াপাড়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম যুক্তরাজ্যে সিলেট-১ আসনের এমপি কামরুজ্জামান ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগরপুর পাইশানার কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সুন্দর স্বাস্থ্য পেতে বদ অভ্যাসকে না

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে ভালো রাখতে যত্নের বিকল্প নেই। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলেই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ভবিষ্যতে নিরোগ জীবনযাপন করতে চান, তাহলে এখনই আপনাকে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। বেশ কিছু নিয়ম মেনে চললে অনেক অসুখ থেকে নিজেকে সহজেই রক্ষা করা যায়।

বারবার হাত ধোয়া

খাবার আগে হাত ভালোমতো না ধোয়ার অর্থ হচ্ছে অসুস্থতা আমন্ত্রণ জানানো। আমাদের দৈনন্দিন কাজের কারণে হাত দিয়ে জ্ঞাত এবং অজ্ঞাতসারে বিভিন্ন ধরনের জিনিসপত্র ধরতে হয়। আর এ কারণে অনেক জীবাণু হাতের মাধ্যমে মুখে যেতে পারে। এ কারণে স্বাস্থ্যগত সমস্যা থেকে দূরে থাকতে নিয়মিত হাত ধোয়া প্রয়োজন।

নিয়মিত নখ কাটা

হাতের লম্বা নখ শুধু যে কাজ স্বাভাবিকভাবে করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তা নয়, জীবাণুর আখড়া হিসেবেও কাজ করে। যখনই কোনো জিনিস ধরা হয় তখনই সেসব জিনিস থেকে জীবাণু নখে যাওয়ার আশঙ্কা থাকে। যখনই খাওয়ার জন্য হাত ব্যবহার করা হয় তখনই এসব জীবাণু সহজেই মুখে চলে যেতে পারে।

ভালোভাবে গোসল

গোসলের মাধ্যমে নিজেকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শরীর থেকে ধুলো ময়লা দূর করতে ভালোভাবে গোসল করা প্রয়োজন। শুধু তা-ই নয়, গোসল ক্লান্তি দূর করতে সহায়তা করে। শরীরের দুর্গন্ধ এবং ময়লা দূর করতে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে দলাই মলাই করে গোসল করা উচিত।

পুষ্টিযুক্ত সকালের নাশতা

প্রতিদিনের সকালের নাশতা স্বাস্থ্যকর হওয়া উচিত। কেননা সকালের নাশতাটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সকালের নাশতা ভালো হলে সারা দিনে আজেবাজে খাবারের হাত থেকে রেহাই পাওয়া যায়।

ভালো ঘুম

ঘুম নিয়ে হেলাফেলা করা যাবে না। রাতে ৮ ঘণ্টা ঘুম হলে দিনটা তুলনামূলক ভালো যায়। এ জন্য নির্ধারিত সময়ে বিছানায় যাওয়া ভালো। তা ছাড়া রাতে দেরি করে কখনো বেশি খাবার না খাওয়া ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা