৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৬| বসন্তকাল|
Title :
ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ বপনের সূচনা- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ আর নেই নতুন অধ্যায়ের সূচনা: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-কে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু

টাজেসের ১ম পুনর্মিলনী’২৫ অনুষ্ঠিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 118 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা সমিতির (টাজেস) প্রথম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর’২৫ রোজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি প্রফেসর ড.পাপিয়া সুলতানার সভাপতিত্বে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ক্লিন ইমেজ খ্যাত কর্মীবান্ধব জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাবিটসের সম্মানিত সভাপতি মোঃ লুৎফর রহমান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। আলোচনা পর্বে বক্তারা বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং অত্যন্ত চমৎকার ও জাঁকজমকপূর্ণ এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল নেতৃবৃন্দ প্রধান অতিথি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক গণমাধ্যমকে বলেন- টাঙ্গাইল জেলা সমিতির প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিকার অর্থে আমি আনন্দিত এবং গর্বিত।

এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধন আরো দৃঢ় হয়।

এধরনের একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করায় আমি টাঙ্গাইল জেলা সমিতির সকল পর্যায়ের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি০ এ ধরনের অনুষ্ঠান প্রতিবছরই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category