৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:১৩| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬,
  • 87 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু বলেছেন, তিনি এমপি হিসেবে নয় সর্বস্তরের জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চান। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে নিজ বাসভবনে নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় নাগরপুর–দেলদুয়ারের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,“যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবাইকে ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।”

তিনি আরও বলেন,“তারেক রহমানের নেতৃত্বে গত ১৮ বছর ধরে দল নাগরপুর–দেলদুয়ারে ঐক্যবদ্ধ ছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের এই বিজয় সেই ঐক্যেরই সফলতা। এই কৃতিত্ব সাধারণ মানুষ, তৃণমূলের নেতাকর্মী ও দলের সকল নেতৃবৃন্দের।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,“স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই শিষ্টাচার ও সহনশীল আচরণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এর সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী মনোয়ারা বেগম মুকুল, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল প্রমুখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category