নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা সমিতির (টাজেস) প্রথম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর'২৫ রোজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি প্রফেসর ড.পাপিয়া সুলতানার সভাপতিত্বে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ক্লিন ইমেজ খ্যাত কর্মীবান্ধব জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাবিটসের সম্মানিত সভাপতি মোঃ লুৎফর রহমান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। আলোচনা পর্বে বক্তারা বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং অত্যন্ত চমৎকার ও জাঁকজমকপূর্ণ এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল নেতৃবৃন্দ প্রধান অতিথি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক গণমাধ্যমকে বলেন- টাঙ্গাইল জেলা সমিতির প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিকার অর্থে আমি আনন্দিত এবং গর্বিত।
এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধন আরো দৃঢ় হয়।

এধরনের একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করায় আমি টাঙ্গাইল জেলা সমিতির সকল পর্যায়ের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি০ এ ধরনের অনুষ্ঠান প্রতিবছরই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।